আগামীকাল শনিবার থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হবে।
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখতে বলা হয়েছিল। তবে আজ শুক্রবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৩ মে থেকে আগামী ৬ জুন শনিবার পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে।
২৮ মে দেশে ঈদুল আজহা উদ্যাপিত হবে।