গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে
গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে

গুচ্ছের ‘বি’ ইউনিটের সিট প্ল্যান প্রকাশ, দেখবেন যেভাবে

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের আসনবিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা জিএসটির ওয়েবসাইটে নিজ নিজ আসন দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

দেখবেন যেভাবে

ভর্তি পরীক্ষার ওয়েবসাইট gstadmission.ac.bd–তে গিয়ে আবেদনকারীকে আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর ড্যাশবোর্ডে গিয়ে সিট প্ল্যান অপশনে ক্লিক করতে হবে। এরপর পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ আসনবিন্যাস, পরীক্ষাকেন্দ্র, ভবন ও কক্ষ নম্বর জানতে পারবেন।

এবার ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শুক্রবার (৩ এপ্রিল)। বেলা ১১টা থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। এই ইউনিটের পরীক্ষায় ৯০ হাজার ৪০৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন।

এদিকে গত শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ২১টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।