আগামীকাল রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে হবে পুতুলকথা (ড্রিম ওয়েভারস) ছবির উদ্বোধনী প্রদর্শনী। প্রবাসী ইমদাদ হক নির্মিত ৭৫ মিনিটের এই ছবি প্রযোজনা করেছে কানাডার ইউনিভার্সিটি অব ম্যানিটোবা। বিকেল পাঁচটার এ অায়োজনে প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক মন্ত্রী মেহের আফরোজ চুমকি।
সত্য ঘটনার ওপর নির্মিত পুতুলকথা ছবিতে আছে অপরাজেয় এক নারীর গল্প। অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, নাজনীন হাসান চুমকি, আহসান হাবিব নাসিম ও রায়ান ক্লানট। ছবিটি ২০১৫ সালে কানাডা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে রয়্যাল রিল বিভাগে এনভায়রনমেন্টাল ফিল্ম পুরস্কার জিতেছিল।