জরিমানা দিতে হবে অজয়কে

জনসমাগমস্থলে ধূমপান করে কিছুদিন আগে হাতেনাতে ধরা খেয়েছেন, জরিমানাও গুনেছেন। তবু বারবার ভুলে যান। গত বুধবার সেই ভুলটা আবারও করে বসলেন অভিনেতা অজয় দেবগন। গোলমাল ৩ ছবির শুটিং চলছিল গোয়ায়। শুটিংয়ের ফাঁকে একটা সিগারেট ধরালেন। ঘটনাটা ধূমপানবিরোধী সংগঠন পানাজির সদস্যদের চোখ এড়ায়নি। তাঁরা সোজা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে অভিযোগ করে বসেছেন। এ ব্যাপারে সরকারের এক মুখপাত্র বলেন, এর আগে চণ্ডিগড়ে একবার ধরা খেয়েছিলেন অজয়। তখন জরিমানা দিয়ে তবেই ছাড়া পান।ধূমপানের দায়ে প্রথমবার ৫০০ রুপি ও দ্বিতীয়বার পাঁচ হাজার রুপি জরিমানার বিধান রয়েছে বলে ওই মুখপাত্র জানান। ওয়েবসাইট।