বয়স লুকাতে...

আসছে আগস্টে ৫২-তে পা রাখবেন পপতারকা ম্যাডোনা। জন্মদিন উপলক্ষে টাকা ওড়ানোর নেশায় মেতে উঠেছেন তিনি। নিজেকে আরও অল্পবয়সী, তরুণী করে তুলতে চেষ্টার কমতি নেই তাঁর। গোটা শরীরটাকেই তিনি বিউটি-এক্সপার্টের হাতে সঁপে দিয়েছেন। চোখ দুটোকে আরও সুন্দর, ঠোঁট দুটোকে আরও ভরাট করে তুলতে চাইছেন ম্যাডোনা। ২০০৮ সালে গাই রিচির সঙ্গে বিচ্ছেদের পর থেকে ম্যাডোনা বয়স লুকানোর নেশায় মেতেছেন। সম্প্রতি মডেল জেসাস লুজের সঙ্গে তাঁর মন দেওয়া-নেওয়া চলছে। ওয়েবসাইট।