তিন দশক হতে মাত্র এক বছর বাকি। ২৯ বছর আগে এই দিনে মুক্তি পায় শাহরুখ খানের প্রথম ছবি। চলুন আবার দেখা যাক কিং খানের সিনেমা রাজ্য থেকে।
বিনোদন ডেস্ক
১৯৯২ সালের ছবি ‘দিওয়ানা’ উপহার দিল বলিউড বাদশাহ শাহরুখ খানকে। সঙ্গে ছিলেন দিব্যা ভারতী।
বিজ্ঞাপন
কিং খান পরের বছরই কাজল ও শিল্পা শেঠিকে নিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন ‘বাজিগর’ দিয়ে।
বিজ্ঞাপন
‘দিলওয়ালে দুলহানিয়ে লে জায়েঙ্গে’ সবচেয়ে বেশি দিন সিনেমা হলে চলেছিল।শাহরুখ-মাধুরী অভিনীত ‘কয়লা’ প্রশংসিত হয়।‘দিল তো পাগল হ্যায়’ ১৯৯৭ সালের সর্বোচ্চ আয় করা সিনেমা।‘দিল সে...’ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়ায়। সংগীত করেছিলেন এ আর রহমান।রানী–শাহরুখ–কাজল—ত্রিভুজ প্রেমের এই ছবি পাগল করে দিয়েছিল তরুণদের।পারিবারিক ছবি হিসেবে প্রশংসার জোয়ারে ভেসে যায় ‘কাভি খুশি কাভি গম’। ‘কাল হো না হো’ শাহরুখের বক্স অফিস সফল আরেকটি ছবি।প্রেমের বাইরে এসে আলাদারূপে কিং খান দেখা দিলেন ‘স্বদেশ’ ছবিতে।নেতিবাচক চরিত্রেও সফল শাহরুখ খান। ‘ডন’ তাঁর প্রমাণ।বক্স অফিস নয়, সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছিল ‘মাই নেম ইজ খান’।