রাজধানীর ঢাকা আর্ট সেন্টারে গতকাল শুক্রবার থেকে শুরু হলো ভারতীয় শিল্পী সমীর আইচের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘শিরোনামহীন’। বিকেলে পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস ও সোসাইটি ফর প্রোমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) চেয়ারম্যান অঞ্জন চৌধুরী যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আ হ ম মতলুব আলীর সভাপতিত্বে এতে শিল্পী সমীর আইচের চিত্রকর্ম নিয়ে আলোচনা করেন চিত্রসমালোচক মঈনুদ্দিন খালেদ। শুক্রবার থেকে শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।