>প্রেমিকা শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে অভিনেতা সিয়াম আহমেদের বিয়ে হয়েছিল গত বছরের ডিসেম্বরে। তখন শুধুমাত্র দুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবার বন্ধু, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছেন এই নব দম্পতি। গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে গায়েহলুদের অনুষ্ঠান। আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত তুলে ধরা হলো।