যুক্তরাষ্ট্র থেকে অভিনেত্রী লিখলেন, ‘মনে পড়ছিল মায়ের হাতের রান্না’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতা ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
প্রায়ই শোনা যায়, তরুণ অভিনয়শিল্পীদের মধ্যে জানার আগ্রহ কম। সেই প্রশ্নই কি সামনে আনলেন অভিনেত্রী শারমীন জোহা শশী। তিনি লিখেছেন, ‘আমাদের এখানে যার যে পেশা, সে সেটা ছাড়া বাকি সবকিছু ভীষণ ভালো পারে। যা–ই হোক, শুভ সন্ধ্যা।’
ছবি: ফেসবুক থেকে
স্বামীর সঙ্গে নাকি খুব বেশি ছবি প্রকাশ করা হয় না শাহনাজ খুশির। এ কথা নাকি প্রায়ই শুনতে হয়। সে কারণেই এবার স্বামী নাট্যকার বৃন্দাবন দাশের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন, ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া। ভদ্রলোকের প্রচুর ছবি দিলাম। আমি নাকি দিই না।’
বৈশাখে একসঙ্গে আনন্দে মেতে উঠলেন মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীরা। ছবিটি পোস্ট করে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ লিখেছেন, ‘আমাদের বৈশাখ বরণ। ধন্যবাদ চঞ্চল ও শান্তাকে এত সুন্দর একটি আয়োজনের জন্য, শুভ নববর্ষ।’
দুই দিন পরে বৈশাখের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী নাদিয়া মীম লিখেছেন, ‘বৈশাখের এই প্রখর তাপ গায়ে লাগিয়ে নববর্ষের আমেজে মন মাতিয়ে ঘরে ফিরতে একটু দেরিই হয়ে গেল! তাই সবাইকে পয়লা বৈশাখের বকেয়া শুভেচ্ছা।’
বৈশাখ উদ্‌যাপনের ছবি পোস্ট করে যুক্তরাষ্ট্র থেকে অভিনেত্রী বিপাশা কবির লিখেছেন, ‘উদ্‌যাপন করলাম পয়লা বৈশাখ। তবে দেশের মতো সেই মজা তো আর এখানে নেই। আজ খুব মনে পড়ছিল মায়ের হাতের রান্নার কথা। মনে পড়ছিল বন্ধুদের সঙ্গে সেই আড্ডা। মনে পড়ছিল বাংলাদেশকে। মনে পড়ছিল আগের সেই সুন্দর স্মৃতিগুলোকে। মনে করে আর কী হবে? এগুলো কি আর জীবনে ফিরে আসবে, জানি না।’