ভারতীয় সিনেমা ইতিহাসে এখনো অন্যতম সিনেমা ‘দেবদাস’। ঝুঁকি নিয়েই শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। এর অন্যতম কারণ অতিরিক্ত বাজেট। সেই সময় ধারণা করা হয়েছিল এই সিনেমা ব্যবসায়িকভাবে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সব পূর্বধারণাকে পেছনে ফেলে এখনো বলিউডে মাইফলক হয়ে রয়েছে ‘দেবদাস’। সিনেমা ২০০২ সালে ১২ জুলাই মুক্তি পায়। সিনেমাটির ২০ বছর পূর্তি ইনস্টাগ্রামে মনে করিয়ে দিয়েছেন শাহরুখ খান।
