দিল্লিতে প্রীতি ফুটবল ম্যাচ

বলিউড বনাম রাজনীতিবিদ

ফুটবলে কিক হাঁকালেন রণবীর কাপুর
ফুটবলে কিক হাঁকালেন রণবীর কাপুর

ভারতের নয়াদিল্লিতে গতকাল রোববার হয়ে গেল একটি প্রীতি ফুটবল ম্যাচ। এতে অংশ নেন বলিউড তারকা ও ভারতের সংসদ সদস্যরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘স্বচ্ছ ভারত’ ও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ ক্যাম্পেইনের প্রচার ও প্রসারের জন্য এ ম্যাচের আয়োজন করা হয়।

মাঠের বাইরে থেকে উৎসাহ জোগাচ্ছেন অভিষেক বচ্চন

সংসদ সদস্যদের ফুটবল দলের নেতৃত্ব দেন সংগীতশিল্পী ও পশ্চিমবঙ্গে বর্ধমানের আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। অন্যদিকে, ‘অলস্টার ফুটবল ক্লাব’-এর কর্তা ছিলেন অভিষেক বচ্চন। তিনি মাঠে না নামলেও পুরো দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বলিউডের আরেক তারকা রণবীর কাপুর। এ দলে আরও ছিলেন অর্জুন কাপুর, আদিত্য রয় কাপুর, ডিনো মোরিয়া, করণ ওয়াহি, সাব্বির আহলুওয়ালিয়া ও শিল্পা শেঠির স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্র।

সাংসদদের পেছনে ফেলে গোলপোস্টের দিকে ছুটছেন ডিনো মোরিয়া

দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ফুটবল ম্যাচের শুভেচ্ছাদূত ছিলেন যোগগুরু রামদেব। মাঠে তাঁকেও কিছু সময় দেখা যায়। এএফপি।