সাদিয়া আয়মান
সাদিয়া আয়মান

স্টাইলিশ সাজে সাদিয়া আয়মান, রইল নতুন ৫ ছবি

স্টাইলিশ সাজে দেখা দিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।

পরনে লেহেঙ্গা, খোলা চুল আর চোখে কাজলে জমকালো সাজে ক্যামেরায় ধরা দিলেন তিনি
কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার ভেতরের আলো আর স্ফুলিঙ্গকে উজ্জ্বল হয়ে উঠতে দিচ্ছি।’
তিন ঘণ্টার ব্যবধানে এসব ছবিতে এক হাজারের বেশি ‘রিঅ্যাক্ট’ পড়েছে। ৪০টির বেশি মন্তব্য এসেছে
সামিউল নামের এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘বিউটিফুল কুইন।’ শাহেদ নামের আরেক অনুরাগী লিখেছেন, ‘কী সুন্দর।’
গত বছর ‘উৎসব’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সাদিয়া আয়মান