জাদুকরি মুখশ্রী দিয়ে ঘায়েল করেছেন কোটি তরুণ হৃদয়। তিনি অড্রে হেপবার্ন, গেল শতকের হলিউডের বিশুদ্ধ প্রতিমা। তিনি ছিলেন সৌন্দর্য, সৌষ্ঠব, লাবণ্যের প্রতীক। আজ ২০ জানুয়ারি হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের প্রয়াণদিবস । ১৯৯৩ সালের এই দিনে সুইজারল্যান্ডে ৬৩ বছর বয়সে মারা যান হলিউডের স্বর্ণযুগের এই স্বর্ণকন্যা। আজ তাঁকে স্মরণ করে তাঁর জীবনের জানা–অজানা কিছু তথ্য নিয়ে এই ছবি প্রতিবেদন।
