অল্প বয়সে বিশ্বজোড়া খ্যাতি তাঁকে মানসিক চাপে ফেলেছিল

আজ ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসনের জন্মদিন। ছোট বয়সে অভিনয়ে পা রাখা এই তারকা ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠা করেছেন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ হিসেবে। জন্মদিনে ফিরে দেখা যাক তাঁর ক্যারিয়ার, সংগ্রাম ও সাফল্যের গল্পে। ছবিতে দেখে নিতে পারেন জানা-অজানা গল্প।
মাত্র ১১ বছর বয়সে ‘হ্যারি পটার’ সিরিজে অভিনয় করেন এমা ওয়াটসন। সিনেমার সেই হারমায়োনি চরিত্র তাঁকে বিশ্বজুড়ে পরিচিতি এনে দেয়। এরপর আর পেছনে তাকাতে হয়নি।
ছবি: ইনস্টাগ্রাম
এমন টানা সাফল্যের গল্প হলিউডে খুবই কম। তিনি হ্যারি পটার সিরিজের আটটি ছবিতে টানা অভিনয় করে হয়ে ওঠেন প্রজন্মের আইকন।
তিনি এতটাই খ্যাতি পান যে সেই খ্যাতির চাপ সামলানো কঠিন হয়ে গিয়েছিল। অল্প বয়সে বিশ্বজোড়া খ্যাতি তাঁকে মানসিক চাপের মুখে ফেলেছিল, তবে তিনি দৃঢ়ভাবে তা সামাল দেন।
শুধু অভিনয়ই নয়, তিনি নারীর অধিকার নিয়েও সোচ্চার। জাতিসংঘের ‘হিফরশি’ ক্যাম্পেইনের মাধ্যমে নারী সমতার পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন। ফ্যাশন ও ব্যক্তিগত মতামতে তিনি সব সময় স্বাধীন ও সচেতন অবস্থান বজায় রেখেছেন।
দীর্ঘ ক্যারিয়ারে তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৯০ মিলিয়ন ডলার। ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমার জন্য তিনি দেড় কোটি ডলার পারিশ্রমিক নিয়েছিলেন।
‘আমি কে, সেটা অন্য কেউ ঠিক করুক, আমি তা চাই না। আমি নিজেই তা ঠিক করতে চাই।’ নিজের পরিচয় নিজেই নির্ধারণ করার এই বার্তার মধ্য দিয়েই তাঁর ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পাওয়া যায়। ১৯৯০ সালের ১৫ এপ্রিল তাঁর জন্ম।