চ্যাপেল রোন। ছবি: রয়টার্স
চ্যাপেল রোন। ছবি: রয়টার্স

নগ্নতা–বিতর্কের পর নতুন ঝামেলায় চ্যাপেল

এ সময়ের আলোচিত গায়িকা চ্যাপেল রোন। তবে চ্যাপেল আর বিতর্ক যেন হাত ধরাধরি করে চলে। চলতি বছর গ্র্যামি অনুষ্ঠানে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত করে হাজির হয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে এই তরুণ গায়িকা।

ব্রাজিলের সাও পাওলোতে একটি হোটেলে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়েছেন এই গায়িকা। অভিযোগ তুলেছেন ব্রাজিলিয়ান ফুটবলার হর্গিনহো ফ্রেলো। হর্গিনহোর দাবি, তাঁর স্ত্রী ক্যাথরিন হার্ডিং ও ১১ বছর বয়সী মেয়ে একই হোটেলে ছিলেন, যেখানে চ্যাপেল রোনও অবস্থান করছিলেন।
তাঁর মেয়ে গায়িকাকে দেখে উচ্ছ্বসিত হয়ে কাছে যেতে চাইলেই, এক নিরাপত্তারক্ষী নাকি খুব রূঢ় আচরণ করেন। এমনকি ‘হয়রানি’ করার অভিযোগ তোলেন এবং পরিস্থিতি এমন হয় যে শিশুটি ভয়ে কেঁদে ফেলে। হর্গিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভক্তদের ছাড়া একজন শিল্পী কিছুই না।’ তিনি এটাও ইঙ্গিত করেন, এমন আচরণ অগ্রহণযোগ্য।

চ্যাপেল রোন

সমালোচনা বাড়তেই নিজের অবস্থান পরিষ্কার করেন চ্যাপেল রোন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান—ঘটনাটি তাঁর সামনে ঘটেনি। ওই ঘটনায় সংশ্লিষ্ট নিরাপত্তারক্ষী তাঁর ব্যক্তিগত টিমের অংশ ছিলেন না। তিনি মা ও শিশুটিকে দেখেনওনি।

চ্যাপেল রোন বলেন, ‘কারও উদ্দেশ্য সম্পর্কে ভুল ধারণা করে এমন আচরণ করা ঠিক নয়। আমি শিশুদের ঘৃণা করি না…যদি তারা অস্বস্তি বোধ করে থাকে, সেটি দুঃখজনক। এমন আচরণ ওর প্রাপ৵ ছিল না।’
এ ঘটনার পর দুই তারকার পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। অনেকে আবার বলছেন, চ্যাপেল যেহেতু ব্যাখ্যা দিয়েছেন। ঘটনা এখানেই শেষ করা উচিত।