কেন আর বাংলা সিনেমা করছেন না কলকাতার এই জনপ্রিয় অভিনেত্রী

মাত্র ১৩ বছর বয়সে অভিনয়ে পা রাখেন। পরপর কয়েকটি ছবিতে দেখা যায় পার্শ্বচরিত্রে। পরে প্রধান নায়িকা হয়ে পান জনপ্রিয়তা। তবে ক্যারিয়ার যখন আরও এগিয়ে নিয়ে যাওয়ার কথা, তখনই বাংলা সিনেমা থেকে ‘উধাও’ ঋত্বিকা সেন। কিন্তু কেন? সম্প্রতি আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকার থেকে সেটাই জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
২০১২ সালে ‘১০০% লাভ’ দিয়ে ক্যারিয়ার শুরু করেন ঋত্বিকা সেন। তবে ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ছবিতে তাঁকে দেখা যায় প্রধান নায়িকা হিসেবে।
ইনস্টাগ্রাম
২০১৫ সালে মাত্র ১৫ বছর বয়সে অপর্ণা সেনের ‘আরশিনগর’ ছবিতে অভিনয় করেন। শুরু করেছিলেন বাণিজ্যিক ধারার ছবি দিয়ে, এ ছবি দিয়ে তাঁকে পাওয়া যায় শৈল্পিক ঘরানার সিনেমায়
পরে ‘রাজা রানি রাজি’, ‘বাঘ বন্দী খেলা’সহ বেশ কয়েকটি বাংলা সিনেমায় পাওয়া যায় ঋত্বিকাকে
২০২০ সালে ক্যারিয়ারের ‘নতুন অধ্যায়’ শুরু করেন ঋত্বিকা, তাঁকে পাওয়া যায় তামিল ছবিতে। ‘ডাগালটি’, ‘নাঙ্গা রম্বা বিজি’সহ তামিলে বেশ কয়েকটি কাজ করেন
বাংলা ছবিতে অভিনয় কমিয়ে দেওয়া প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনকে ঋত্বিকা বলেন, ‘পাশাপাশি ভালো ছবির প্রস্তাব পাচ্ছিলাম না। আসলে বাংলা ছবিকে দর্শক কীভাবে এখন গ্রহণ করবেন, সেটাও বোঝা যাচ্ছে না। সঙ্গে চাই প্রচার। সেটা তো একটা ভালো প্রযোজনা সংস্থা ছাড়া সম্ভব নয়। সবার ওপর তো বিশ্বাস করা যায় না। তাই একটু অপেক্ষা করছি’
বেশি পারিশ্রমিকের জন্যই দক্ষিণি ছবিতে কাজ করছেন কি না, এমন প্রশ্নের উত্তরে ঋত্বিকা বলেন, ‘খুব অল্প বয়সে অভিনয় শুরু করেছিলাম। পারিশ্রমিকের কথা ভাবলে হয়তো ক্যারিয়ার নিয়ে এতটা মাথা ঘামাতাম না। বিগত কয়েক বছরে দক্ষিণি ইন্ডাস্ট্রিকে নিয়ে সারা ভারতের মানুষ কথা বলছেন। সেখানে কাজ করা মানে নতুন কিছু শেখার পাশাপাশি আরও বেশি দর্শকের কাছে পৌঁছানোর সুযোগ। পারিশ্রমিকের কথা ভেবে আমি দক্ষিণি ছবিতে অভিনয় করছি না’