শাকিব খান
শাকিব খান

শাকিবের ‘নবাব’, মোশাররফ করিমের ‘কফিলের ছেলে’ বৈশাখী টিভিতে

সাত দিনব্যাপী ঈদ আয়োজন করেছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। একক নাটক, চলচ্চিত্র, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। বৈশাখী টেলিভিশনে ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে, সে তথ্য রইল।

বেলা ১টায় বাংলা সিনেমার জনপ্রিয় গান নিয়ে অনুষ্ঠান ‘শুধু সিনেমার গান’। বেলা ২টা ৩০ মিনিটে বাংলা সিনেমা ‘নবাব’। জয়দীপ মুখার্জী ও আবদুল আজিজের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী, মেঘলা, বিশ্বনাথ বসু, প্রদীপ ধর, প্রিতম প্রমুখ। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘সোনার বাঁশি’। অভিনয় করেছেন আশিক চৌধুরী, তানহা তাসনিয়া, অভি, পুষ্প, গাজী ফারুক, সাহেলা আক্তার, আনোয়ার সিরাজী, পুনম, আশরাফ কবির, মীম খান প্রমুখ। রচনা: কমল সরকার, পরিচালনা: সাদেক সিদ্দিকী।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সাদা মনের মানুষ’। অভিনয় করেছেন ডলি জহুর, রওনক হাসান, তানজিকা আমিন, ফারজানা ছবি, তন্ময় সোহেল, জয়রাজ প্রমুখ। রচনা: হিরন জামান, পরিচালনা: আলমগীর খন্দকার দুলাল।

রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের ছেলে’

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘গ্যাংস্টার’। অভিনয় করেছেন তানহা তাসনিয়া, ইমতু রাতিশ, শাহেদ আলী প্রমুখ। রচনা ও পরিচালনা: মৃত্যঞ্জয় সরদার উচ্ছাস। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক ‘কাজের বউ’। অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ, ফাতেমা হিরা প্রমুখ। পরিচালনা: নাজমুল রনি।

সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘গ্যাংস্টার’

রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘কফিলের ছেলে’। অভিনয় করেছেন মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা, শাওন আশরাফ, নবী প্রমুখ। রচনা ও পরিচালনা: তারিক মুহাম্মদ হাসান। রাত ৯টা ৫৫ মিনিটে একক নাটক ‘বিয়ে করব পালিয়ে’। অভিনয় করেছেন নিলয় আলমগীর, নীলাঞ্জনা নীলা প্রমুখ। রচনা: অনামিকা মণ্ডল, পরিচালনা: নাজমূল রনি। রাত ১১টা ৪০ মিনিটে মেগা নাটক ‘ঘরজামাইদের বাড়ি’। অভিনয় করেছেন ডা. এজাজ, কাজী রাজু, অ্যালেন শুভ্র, আফতাব আহমেদ, তানভির মাসুদ, আহসানুল হক মিনু, ফারজানা ছবি, ফারজানা মিহি, রিমি করিম প্রমুখ। রচনা ও পরিচালনা: সজীব মাহমুদ।