প্রেমিকের সঙ্গে বাগদান সারলেন জনপ্রিয় ফিলিপিনো অভিনেত্রী এলজে রেয়াস। হবু বরের সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নিজেই এ খবর দেন তিনি।
গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ফিলিপিনো বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের প্রকৌশলী ফিলিপ এভানজেলিস্তার সঙ্গে আংটিবদল করেছেন রেয়াস
বিজ্ঞাপন
ফিলপাইনের আলোচিত রিয়েলিটি শো ‘স্টারস্ট্রাক’-এর রানারআপ হয়ে পরিচিত পাওয়ার পর অভিনয়ে নাম লেখান রেয়াস
বিজ্ঞাপন
দুই দশকের ক্যারিয়ারে ‘শি ইজ দ্য ওয়ান’, ‘লাভস্ট্রাক’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী, নায়িকার পাশাপাশি কয়েকটি সিনেমায় খল অভিনেত্রী হিসেবেও পাওয়া গেছে তাঁকেএর আগে আরেক ফিলিপিনো অভিনেতা পাউলো কনটিসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন রেয়াস, ২০১০ সালে বিচ্ছেদ ঘটে তাঁদের। তাঁদের দুই সন্তান রয়েছেবিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান রেয়াস, সেখানেই থিতু হয়েছেন তিনি