দুবার বিবাহবিচ্ছেদের পর আপাতত একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী শরিফাহ সাকিনাহ।
মালয়েশিয়ার জনপ্রিয় অভিনেত্রী শরিফাহ সাকিনাহ ২০১৫ সালের ২৮ মার্চ মালয়েশিয়ার ব্যবসায়ী আলিফ জামিলকে বিয়ে করেন শরিফাহ সাকিনাহ। ২০২০ সালের মে মাসে সংসারে ইতি টানেন তাঁরা। তাঁদের সংসারে ছয় বছরের কন্যাসন্তান রয়েছে
বিজ্ঞাপন
২০২১ সালে সুইডেনের নাগরিক মিশেল হানসেনকে বিয়ের করেন তিনি। বছরখানেকের ব্যবধানে সেই সম্পর্কও চুকে যায়
বিজ্ঞাপন
দুবার বিচ্ছেদের পর মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন তিনি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, আপাতত একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন শরিফাহ সাকিনাহএই অভিনেত্রী বলেছেন, ‘বিয়ে ও বিচ্ছেদ—বিষয়টি আমার কাছে সহজ নয়। আমি আপাতত বিরতি নিতে চাই, নিজের পেশাগত জীবন ও নিজের উন্নয়নে মন দিতে চাই।’শরিফাহ জানান, সামনে পছন্দের কাউকে পেলে বিষয়টি হয়তো ভেবে দেখবেন