রবীন্দ্রনাথের লাবণ্য–কেতকীর সাজে বাঁধন, দেখুন ৭টি ছবি

ঠাকুরবাড়ির অন্দরমহলের ফ্যাশন ও স্টাইল-ভাবনা যুগে যুগে অনুসরণ করে এসেছেন বাঙালি মেয়েরা। রবীন্দ্রনাথের গান, কবিতা, উপন্যাসের মতোই এই ফ্যাশন ও স্টাইলও যেন চিরনতুন। ‘নকশা’র আয়োজনে ২০০৯ সালে ‘শেষের কবিতা’র দুই চরিত্র লাবণ্য ও কেতকীর সাজে প্রচ্ছদে এসেছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। দেখুন সেই ছবিগুলো।

তাঁতের শাড়িতে লাবণ্যর সাজে বাঁধন
ছবি: কবির হোসেন
কেতকীর সাজে ছিল উচ্ছল প্রাণবন্ত ভাব।
ঠাকুরবাড়ির মেয়েদের স্টাইলে শাড়ির সঙ্গে বাঁধন পরেছিলেন ব্লাউজ
বাঁধনকে সাজিয়েছিলেন রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান
লাবণ্যর সাজে কানে ছোট্ট পাটের ঝুমকা আর গলায় লম্বা মালা পরেছিলেন বাঁধন
বৈপরীত্য থাকলেও দুজনই ছিলেন দারুণভাবে নিজস্ব স্টাইলে অটুট
ছবিগুলো ২০০৯ সালে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে তোলা হয়েছিল