কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সোফি গ্রেগোয়ারের ১৮ বছরের দাম্পত্য শেষ হয় ২০২৩ সালে। তাঁদের তিন সন্তানকেই বিভিন্ন সময়ে আলাদাভাবে মা ও বাবার সঙ্গে সময় কাটাতে দেখা যায়। জাস্টিন ট্রুডোর বড় ছেলে জেভিয়ার জেমস ট্রুডো (জেভ) সম্প্রতি ১৮ বছর পার করেছেন। বাবা-দাদার মতো রাজনীতির পথে না হেঁটে জেভ বেছে নিয়েছেন সংস্কৃতি। গান ও মডেলিং নিয়ে ক্যারিয়ার গড়ার শুরুতেই তাঁর সঙ্গে এক তরুণীর প্রেমের কথা শোনা যাচ্ছে। এদিকে গত বছর হঠাৎ প্রকাশ্যে এল মার্কিন গায়িকা কেটি পেরির সঙ্গে প্রেম করছেন ট্রুডো। তবে ট্রুডোর ছেলের প্রেমিকাকে নিয়েও কৌতূহল দেখা যাচ্ছে অনলাইনে। বাবা-ছেলের প্রেমের আরও তথ্য জানুন ছবিতে ছবিতে।

সূত্র: লা জার্নাল দে মনট্রিয়েল ও ইউএস উইকলি