ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসের মজার ১০টি ছবি

ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬–এ যুক্তরাজ্যের প্রকৃতি ও বন্য প্রাণীর ১২ হাজারের বেশি ছবি জমা পড়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন বিভাগের সেরা ছবিগুলো। এর মধ্যে একটি ছবি জিতেছে সামগ্রিক সেরা পুরস্কার। দেখুন এবারের পুরস্কারজয়ী কিছু ছবি।

বনের ছোট্ট জলাশয়ে সাঁতরে যাচ্ছে একটি ব্যাঙ। পানির ওপর ও নিচের দৃশ্য একসঙ্গে ধরা পড়েছে ছবিতে। এটি এবার ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডসে সামগ্রিক সেরা হয়েছে
ব্রিটিশ ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস
শিকারি ও শিকারের টান টান মুহূর্ত—বাজপাখি ঝাঁপিয়ে পড়ছে একটি স্টারলিংয়ের ওপর। ছবিটি অ্যানিমেল বিহেভিয়ার শাখায় বিজয়ী
দুই খরগোশের লড়াই। ছবিটি অ্যানিমেল বিহেভিয়ার শাখায় রানারআপ
গাছের ডালে উঠে সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে একটি পাইন মার্টেন। ছবিটি অ্যানিমেল পোর্ট্রেটস শাখায় বিজয়ী
ল্যাভেন্ডার ফুলের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে একটি শিয়াল। ছবিটি অ্যানিমেল পোর্ট্রেটস শাখায় রানারআপ
একটি স্লাইম মোল্ডের ওপরে জমে থাকা পানির ফোঁটা। ক্ষুদ্র জগতের ভিন্ন রকম সৌন্দর্য। ছবিটি বোটানিক্যাল ব্রিটেন শাখায় বিজয়ী
সমুদ্রের তলদেশে উজ্জ্বল রঙে ধরা পড়েছে একটি স্পাইনি স্কোয়াট লবস্টার। ছবিটি কোস্ট অ্যান্ড মেরিন শাখায় বিজয়ী
নদীর ধারে পাথরের ওপর বসে একটি ডিপার পাখি। ছবিটি হ্যাবিট্যাট শাখায় বিজয়ী
ডিম থেকে বেরিয়ে আসছে ব্যাঙের ছানা। ছবিটি হিডেন ব্রিটেন শাখায় বিজয়ী
চালকের আসনে নিশ্চিন্তে ঘুমিয়ে একটি শিয়াল। ছবিটি আরবান ওয়াইল্ডলাইফ শাখায় বিজয়ী