ঈদে গরু বা খাসির মাংস একটু বেশি খাওয়া হয়ে গেছে? হতেই পারে; কারণ, ঈদে এসব খাবার পাতে থাকবেই। তবে এসব গুরুপাক খাবার। আর এসব খেয়ে কারও কারও ইতিমধ্যে বদহজম হয়েছে। তাই পেট ঠান্ডা করতে কিছু নিয়ম মানুন, সঙ্গে পান করুন কিছু পানীয়, উপকার পাবেন।
জীবনযাপন ডেস্ক
এ সময় পেট ঠান্ডা রাখতে খেতে পারেন ডাবের পানি, লেবুপানি, পুদিনার পানি।কোষ্ঠকাঠিন্য থাকলে বেলের শরবত, ইসবগুল দিয়ে তৈরি শরবত খান।
বিজ্ঞাপন
রোজ মৌসুমি ফল খান। তবে ডায়াবেটিক রোগীরা যে ফলই খান না কেন, চিকিৎসকের সঙ্গে কথা বলে নিন।কারও যদি পেটে গ্যাসের সমস্যা থাকে, তাহলে পাকা কলা খেতে পারেন।বদহজম হয়ে পেট খারাপ হলে ডাবের পানি, ওরস্যালাইন, প্রচুর পানি খান। স্যালাইন বানানোর সময় সতর্ক হোন। মেয়াদ ঠিক আছে কি না, দেখুন ও সঠিকভাবে তৈরি করুন।
বিজ্ঞাপন
এ সময় টাটকা সবজি ও সালাদ খেতে ভুলবেন না। দৈনন্দিন খাদ্যতালিকা থেকে এসব বাদ দেওয়া যাবে না।রাত আটটার মধ্যে রাতের খাবার খেয়ে নিন। রাতে দেরি করে খাওয়া ও অধিক রাতে নাশতা মোটেও স্বাস্থ্যকর নয়।ক্যাফেইন ও কার্বনেটেড পানীয়, ধূমপান, ঝাল ও বাসি খাবার বর্জন করুন।