ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার হলো পায়ের গোড়ালির হাড়ের নিচে বা পেছনে কাঁটার মতো অতিরিক্ত হাড়ের বৃদ্ধি
ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার হলো পায়ের গোড়ালির হাড়ের নিচে বা পেছনে কাঁটার মতো অতিরিক্ত হাড়ের বৃদ্ধি

গোড়ালি ব্যথায় ক্যালকেনিয়াল স্পার কেন হয়, করণীয় কী

ক্যালকেনিয়াল স্পার বা হিল স্পার হলো পায়ের গোড়ালির হাড়ের নিচে বা পেছনে কাঁটার মতো অতিরিক্ত হাড়ের বৃদ্ধি। এটি মূলত দীর্ঘদিনের চাপ ও প্রদাহের ফলে তৈরি হয়। অনেক সময় এর সঙ্গে প্লান্টার ফাসাইটিসও থাকে।

কেন হয়

  • দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা

  • অতিরিক্ত ওজন

  • শক্ত বা কুশনহীন জুতা

  • প্লান্টার ফ্যাসিয়ারে দীর্ঘদিনের টান

  • ফ্ল্যাট ফুট বা আর্চ সমস্যা

  • বয়সজনিত পরিবর্তন।

লক্ষণ

  • সকালে ঘুম থেকে উঠে প্রথম পা ফেলতেই তীব্র গোড়ালির ব্যথা।

  • কিছুক্ষণ হাঁটার পর ব্যথা কমে, আবার বেশি হাঁটলে বাড়ে।

  • গোড়ালির নিচে চাপ দিলে ব্যথা।

  • দীর্ঘদিন হলে হাঁটার ভঙ্গি বদলে যাওয়া।

রোগনির্ণয়

  • রোগীর ইতিহাস ও শারীরিক পরীক্ষা।

  • পায়ের এক্স-রে।

চিকিৎসা

ওষুধ: স্বল্প মেয়াদে ব্যথানাশক সেবন করা যেতে পারে।

ফিজিয়াট্রিক ব্যবস্থাপনা

আলট্রাসাউন্ড.আইএফটি/টেনস, প্লান্টার ফাসা ও একিলিস টেনডন স্ট্রেংদেনিং এক্সারসাইজ, হিল প্যাড/সিলিকন হিল কাপ/ইনসোল।

কিছু ক্ষেত্রে স্টেরয়েড ইনজেকশন লাগতে পারে।

করণীয়

  • নরম কুশনযুক্ত জুতা ব্যবহার।

  • ঘুম থেকে উঠে আগে স্ট্রেচিং।

  • ওজন নিয়ন্ত্রণ।

  • নিয়মিত ব্যায়াম।

যা করবেন না

  • খালি পায়ে হাঁটা।

  • শক্ত বা পুরোনো স্যান্ডেল ব্যবহার।

  • হঠাৎ বেশি হাঁটা বা দৌড়ানো।

ডা. সাকিব আল নাহিয়ান, সহকারী অধ্যাপক, ফিজিক্যাল মেডিসিন বিভাগ, গ্রিন লাইফ মেডিকেল কলেজ, ঢাকা