এখন মটরশুঁটির সময়। শীতের বাজারে সবজিটি একটু দেরি করে আসে আর খুব বেশি দিন থাকেও না। অনেক কিছুর সঙ্গেই খাওয়া যায় মটরশুঁটি, বানানো যায় সালাদও। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ
উপকরণ: মটরশুঁটি ২ কাপ, সেদ্ধ মুরগি কুচি দেড় কাপ, চেডার চিজকুচি ১ কাপ, মেয়নিজ ২ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, সাওয়ার ক্রিম ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, গোলমরিচের গুঁড়া পরিমাণমতো।
প্রণালি: প্রথমে মটরশুঁটি গরম জলে ভাপ দিয়ে নিতে হবে। ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এক ঘণ্টা ফ্রিজে রেখে পরিবেশন করুন।