আজ পবিত্র আশুরা। এই দিনে ঈদুল আজহার কোরবানির মাংস খাওয়ার চল রয়েছে। কোরবানির গরুর মাংস দিয়ে বিভিন্ন ধরনের পদ করা যায়। বুটের ডালে গরুর মাংসর রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম
বুটের ডাল ৩০০ গ্রাম
তেল ৩ টেবিল চামচ
পেঁয়াজকুচি আধা কাপ
এলাচ
দারুচিনি ও তেজপাতা কয়েকটি
আদাবাটা দেড় টেবিল চামচ
রসুনবাটা ১ টেবিল চামচ
জিরাগুঁড়া ১ টেবিল চামচ
ধনেগুঁড়া ১ চা–চামচ
হলুদগুঁড়া দেড় চা–চামচ
মরিচগুঁড়া দেড় টেবিল চামচ
গরুর মাংস দেড় কেজি
টক দই ১ টেবিল চামচ
গোলমরিচগুঁড়া আধা চা–চামচ
গরমমসলাগুঁড়া ১ চা–চামচ
কাঁচা মরিচ ৪-৫টি (ফালি করা)
লবণ স্বাদমতো
পানি পরিমাণমতো
বুটের ডাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে নরম করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি, এলাচ, দারুচিনি ও তেজপাতা ভেজে হালকা বাদামি করুন।
এরপর আদাবাটা, রসুনবাটা, জিরাগুঁড়া, ধনেগুঁড়া, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া দিয়ে সামান্য পানি ছিটিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
এবার গরুর মাংস, টক দই ও লবণ দিয়ে মিশিয়ে ১৫ মিনিট ঢেকে রান্না করুন।
মাংস আধা সেদ্ধ হয়ে এলে ভিজিয়ে রাখা বুটের ডাল ও পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন।
ডাল ও মাংস সেদ্ধ হয়ে এলে গোলমরিচগুঁড়া, গরমমসলাগুঁড়া ও কাঁচা মরিচের ফালি ছড়িয়ে কয়েক মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।