রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা
কেনা রুটি: ৪টি
মুরগি: ১ কেজি
পেঁয়াজকুচি: ২ টেবিল চামচ
আদা–রসুনবাটা: ১ চা–চামচ
গরমমসলা: আধা চা–চামচ
গোলমরিচগুঁড়া: আধা চা–চামচ
টমেটো সস: ২ টেবিল চামচ
গ্রেটেড মোজারেলা চিজ: ১ কাপ
ক্যাপসিকামকুচি: ২ টেবিল চামচ
মাখন: ব্রাশ করার জন্য ১ কিউব
তিল: সামান্য
প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভাজুন।
আদা–রসুনবাটা দিন।
মুরগিতে লবণ, গরমমসলা, গোলমরিচ দিয়ে ভালো করে কষান।
শেষে টমেটো সস ও ক্যাপসিকাম মিশিয়ে নামিয়ে নিন।
রুটিগুলো গোল করে কেটে মাঝখানে ফিলিং দিন।
তার ওপর মোজারেলা চিজ ছড়িয়ে চারপাশ মুড়ে বানের আকার দিন।
ওপরে বাটার ব্রাশ করে তিল ছিটিয়ে দিয়ে ওভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় ৮–১০ মিনিট বেক করুন।
ওভেনের বদলে ঢাকনা দিয়ে তাওয়ায় কম আঁচে ৫–৭ মিনিট রাখলেও হবে।
গার্লিক মেও বা পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন।