পয়লা বৈশাখে বাড়ির খাবারে রাখতে পারেন নানা পদের ভর্তা। রেসিপি দিয়েছেন অসিত কর্মকার।
উপকরণ
লইট্টা শুঁটকি ১০০ গ্রাম, পেঁয়াজকুচি ১ কাপ, শুকনা মরিচ ৭-৮টি, ধনেপাতা সামান্য, লবণ ও শর্ষে তেল স্বাদমতো।
প্রণালি
শুঁটকি কেটে আগুনে পুড়িয়ে ধুয়ে সেদ্ধ করে নিন। এবার শিলপাটায় সব উপকরণ ভালোভাবে বেটে পরিবেশন করুন।
উপকরণ
সেদ্ধ কাঁচকলা ১টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচকুচি ৪টি, ধনেপাতা সামান্য, লবণ ও শর্ষে তেল স্বাদমতো।
প্রণালি
কাঁচকলা সেদ্ধ করে সব উপকরণ ভালোভাবে মেখে পরিবেশন করুন।
উপকরণ
পটোল ২টি, চিংড়ি ১০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কাঁচা মরিচকুচি ৪টি, ধনেপাতা সামান্য, লবণ ও শর্ষে তেল স্বাদমতো।
প্রণালি
পটোল টুকরা করে কেটে তেল বাদে বাকি সব উপকরণসহ সামান্য পানিতে সেদ্ধ করে ব্লেন্ডারে মিহি পেস্ট করুন। এবার প্যানে তেল দিয়ে পেস্ট দিন। পানি শুকিয়ে পোড়া পোড়া হয়ে এলে নামিয়ে পরিবেশন করুন।
উপকরণ
সেদ্ধ আলু ২টি, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচের কুচি ৬-৭টি, ধনেপাতা সামান্য, লবণ ও শর্ষে তেল স্বাদমতো।
প্রণালি
আলু সেদ্ধ করে সব উপকরণ ভালোভাবে মেখে পরিবেশন করুন।
উপকরণ
মসুর ডাল ১ কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচকুচি ৬-৭টি, ধনেপাতা সামান্য, লবণ ও শর্ষে তেল স্বাদমতো।
প্রণালি
ডাল ধুয়ে সেদ্ধ করে সব উপকরণ ভালোভাবে মেখে পরিবেশন করুন।