ডিমের চৌকার রেসিপি
ডিমের চৌকার রেসিপি

গ্যাস ছাড়াই ওভেনে রাঁধুন ডিমের চৌকা, রেসিপি দেখুন

মাইক্রোওভেনে কয়েক মিনিটে সহজেই রান্না করা যায় নানা পদ। এমন একটি রেসিপি দিয়েছেন নাজিয়া ফারহানা

উপকরণ

  • ডিম ৬টি

  • তেল ২ টেবিল চামচ

  • পেঁয়াজকুচি আধা কাপ

  • আদা ও রসুনবাটা ১ চা-চামচ

  • টমেটোকুচি আধা কাপ

  • মরিচগুঁড়া ১ চা-চামচ

  • হলুদগুঁড়া আধা চা-চামচ

  • ধনেগুঁড়া ১ চা-চামচ

  • লবণ স্বাদমতো

  • ধনেপাতাকুচি সামান্য

প্রণালি

মাইক্রোওভেনে রান্না করা ডিমের পদ
  • মাইক্রোওভেনে দেওয়া যাবে, এমন একটি বাটিতে তেল, পেঁয়াজকুচি ও আদা-রসুনবাটা দিয়ে হাই পাওয়ারে ৩ মিনিট রান্না করুন।

  • এরপর টমেটোকুচি, মরিচগুঁড়া, হলুদগুঁড়া, ধনেগুঁড়া ও লবণ দিয়ে আরও ৩ মিনিট রান্না করুন।

  • ডিম ফেটিয়ে নিন। পরিবেশন পাত্রে নিয়ে ২ মিনিট হাই পাওয়ারে রান্না করুন।

  • এবার চারকোনা করে কেটে নিয়ে গ্রেভির মধ্যে সাজিয়ে হাই পাওয়ারে আরও ৪ মিনিট রান্না করুন।

  • শেষে ধনেপাতাকুচি ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন।