হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইন
হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইন

দেখুন হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি

হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইনের রেসিপি দিয়েছেন ইন্টারন্যাশনাল কালিনারি ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী তানিয়া শারমিন

হোয়াইট ক্রিমি সস টেন্ডার লাইন

উপকরণ:

  • বিফ টেন্ডার লাইন ১৮০ গ্রামের পিস (বেঙ্গল মিটে সঠিক মাপে কেটে দেয়)

  • ফ্রেশ ক্রিম আধা কাপ

  • পেঁয়াজকুচি ২ টেবিল চামচ

  • শর্ষেগুঁড়া ১ চা–চামচ

  • লেবুর রস ২ টেবিল চামচ

  • মাখন ২ টেবিল চামচ

  • গোলমরিচগুঁড়া আধা চা–চামচ

  • লবণ স্বাদমতো

প্রণালি

  • মাংসের পিসে লবণ ও গোলমরিচ মেখে কিছু সময় ম্যারিনেট করুন।

  • ননস্টিক ফ্রাই প্যানে প্রতি পাশ ৩ মিনিট করে ভেজে ভেতরটা রসালো থাকতেই তুলে রাখুন।

  • একই পাত্রে পেঁয়াজকুচি ভেজে নরম করে লেবুর রস দিয়ে ১ মিনিট জ্বাল দিন।

  • এবার ক্রিম ও শর্ষে দিয়ে নাড়ুন। সস ঘন ও মসৃণ হলে লবণ দেখে নামান।

  • পরিবেশন প্লেটে স্টেক বসিয়ে সস ঢেলে দিন।

  • ওপরে সামান্য গোলমরিচগুঁড়া ছিটিয়ে দিতে পারেন।