আমের পসেট
আমের পসেট

আমের পসেটের রেসিপি

আমের পসেটের রেসিপি দিয়েছেন দিল আফরোজ

উপকরণ

  • পাকা আম ২টি

  • হেভি ক্রিম বা হুইপিং ক্রিম ২ কাপ

  • চিনি আধা কাপ

  • লেবুর রস ২ টেবিল চামচ

  • লেমন জেস্ট সামান্য ও সাজানোর জন্য আমের টুকরা

প্রণালি

  • আমের খোসা ও আঁটি ছাড়িয়ে ব্লেন্ড করে পিউরি তৈরি করুন।

  • একটি সসপ্যানে ক্রিম ও চিনি মাঝারি আঁচে গরম করুন।

  • চিনি গলে মিশ্রণ ফুটতে শুরু করলে চুলা বন্ধ করে দিন।

  • আমের পিউরি, লেবুর রস ও লেমন জেস্ট মিশিয়ে নিন।

  • ছাঁকনি দিয়ে ছেঁকে ছোট গ্লাস বা বাটিতে ঢালুন। ঠান্ডা হলে সারা রাত ফ্রিজে রেখে দিন।

  • জমে গেলে আমের টুকরা ও লেমন জেস্ট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।