চুলায় তৈরি নান
চুলায় তৈরি নান

চুলায় তৈরি নানের রেসিপি

উপকরণ

  • ময়দা: ২ কাপ

  • ডিম: ১টি

  • ইস্ট: ১ টেবিল চামচ

  • চিনি: ২ টেবিল চামচ

  • ঘি: ১ টেবিল চামচ

  • তেল: ১ টেবিল চামচ

  • লবণ: আধা চা–চামচ

  • পানি: পরিমাণমতো

প্রণালি

  • গামলায় ময়দার মাঝখানে ঘি বাদে বাকি উপকরণ আধা কাপ হালকা গরম পানির সঙ্গে মিশিয়ে আস্তে আস্তে প্রয়োজনমতো পানি দিয়ে রুটি বানানোর মতো ডো মাখাতে হবে।

  • খুব ভালোভাবে ময়েন দিয়ে ৩০ মিনিট গরম জায়গায় ঢেকে রাখতে হবে।

  • ৩০ মিনিট পর ডোকে ৬–৭টি ভাগে ভাগ করে নিন।

  • এক কাপ পানিতে এক টেবিল চামচ লবণ গুলিয়ে রাখতে হবে।

  • রুটি বানানোর তাওয়া গরম করে ওই তাওয়ায় লবণ–পানি ছিটিয়ে দিতে হবে।

  • এতে তাওয়াটা তন্দুরের মতো রুটিকে আটকে ধরবে।

  • এবার রুটি বেলে এর ওপর লবণ–পানির প্রলেপ দিয়ে তাওয়ায় বিছিয়ে দিন।

  • রুটিতে বুদ্​বুদ্​ উঠলে তাওয়া উল্টিয়ে চুলার ওপর ধরতে হবে।

  • রুটির ওপরটা যখন বাদামি হবে, তখন নামিয়ে ঘি ব্রাশ করে গরম গরম পরিবেশন করুন।