মুরগির উইংস বা ডানা: ৮টি
আদাবাটা: ১ চা-চামচ
রসুনবাটা: আধা চা-চামচ
নাগা মরিচবাটা: আধা চা-চামচ
গোলমরিচগুঁড়া: আধা চা-চামচ
অয়েস্টার সস: ১ চা-চামচ
সয়া সস: ১ চা-চামচ
লেবুর রস: ১ চা-চামচ
লাল মরিচবাটা: আধা চা-চামচ
সরিষাবাটা: আধা চা-চামচ
সরিষার তেল: ১ চা-চামচ
কর্ন ফ্লাওয়ার: ১ টেবিল চামচ
মুরগির ডানা থেকে ওপরের চিকন অংশ কেটে বাকি অংশ থেকে হাড়ের অংশে কেটে দুই ভাগ করুন।
প্রতিটি ডানা থেকে দুই টুকরা করে ১৬ টুকরা হবে।
এবার বাকি সব উপকরণ মুরগির ডানার সঙ্গে মেখে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
অল্প তেলে ভেজে নিন।