
ওটস আলুর চপের রেসিপি দিয়েছেন কানিজ ফাতেমা
সেদ্ধ আলু ৩ কাপ
ওটস ২ কাপ
পেঁয়াজকুচি ১ টেবিল চামচ
কাঁচা মরিচকুচি ২ টেবিল চামচ
ধনেপাতাকুচি ২ টেবিল চামচ
আদাকুচি ১ চা-চামচ
লবণ স্বাদমতো
মরিচগুঁড়া আধা চা-চামচ
জিরাগুঁড়া আধা চা-চামচ
গরমমসলার গুঁড়া আধা চা-চামচ
লেবুর রস ১ চা-চামচ
ডিম ১টি
তেল ভাজার জন্য
আলু সেদ্ধ করে ভালোভাবে চটকে নিন।
একটি প্যানে ওটস ২-৩ মিনিট হালকা আঁচে শুকনা করে ভেজে নিন।
ঠান্ডা হলে কিছুটা ওটস কোটিংয়ের জন্য আলাদা করে বাকি ওটস গুঁড়া করে নিন।
এবার ভর্তা করা আলুর সঙ্গে গুঁড়া করা ওটস, পেঁয়াজকুচি, কাঁচা মরিচ, ধনেপাতা, আদাকুচি, লবণ, মরিচগুঁড়া, জিরাগুঁড়া ও গরমমসলার গুঁড়া এবং লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে নিন।
মিশ্রণটি ১০ মিনিট রেখে দিন, যাতে আর্দ্রতা শোষণ করে কিছুটা শক্ত হয়।
মিশ্রণ থেকে পরিমাণমতো নিয়ে গোল বা চ্যাপটা চপের আকার দিন।
ডিম ফেটিয়ে নিয়ে প্রতিটি চপ প্রথমে ডিমে ডুবিয়ে নিন।
তারপর ওটসে গড়িয়ে ভালোভাবে কোট করে নিন।
কড়াইয়ে ডুবো তেলে ভাজার মতো করে তেল গরম করে মাঝারি আঁচে চপগুলো দুই পাশ সোনালি ও মচমচে হওয়া পর্যন্ত ভেজে নিন।
ভাজা হয়ে গেলে টমেটো সস বা পুদিনা-ধনেপাতার চাটনির সঙ্গে গরম-গরম পরিবেশন করুন।