মাঝারি চিংড়ি: ৮-৯টি
চাওমিন: ১ কাপ
পেঁয়াজকুচি: ১ টেবিল চামচ
মটরশুঁটি: ১ টেবিল চামচ
কাঁচা মরিচ ফালি: ৩-৪টা
সয়া সস: ১ টেবিল চামচ
লেবুর রস: ১ টেবিল চামচ
পাপরিকা পাউডার: ১ টেবিল চামচ
মধু: ১ টেবিল চামচ
তেল: ৬ টেবিল চামচ
নুডলস মসলা: ১ টেবিল চামচ
প্রথমে চিংড়ির খোসা ছাড়িয়ে লেজ রেখে মাথা ফেলে পিঠের অংশে আঁচড় কেটে নিন।
এবার সয়া সস, লেবুর রস, পাপরিকা পাউডার ও মধু দিয়ে মিশ্রণ বানিয়ে চিংড়িগুলো ভালো করে মাখিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।
এবার একটা প্যানে পানি গরম করে তাতে চাওমিন এবং মটরশুঁটি সেদ্ধ করে নিতে হবে।
প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে তাতে পেঁয়াজকুচি, কাঁচা মরিচ ফালি ও মটরশুঁটিগুলো দিয়ে হালকা ভাজুন।
নুডলসের মসলা দিয়ে তাতে সেদ্ধ চাওমিন ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে স্যতে করে নিতে হবে।
এবার গ্রিল প্যানে তেল ব্রাশ করে তাতে মেরিনেট করা চিংড়ি দিয়ে এপিঠ-ওপিঠ করে গ্রিল করে নিয়ে গরম গরম চাওমিনের সঙ্গে পরিবেশন করুন।