দীর্ঘ ১০ বছর পর ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় শুরু হয়েছে বিগ বস বাংলার সিজন ৩। গত ৩০ আগস্ট শুরু হওয়া এই রিয়েলিটি শোয়ে ভারতের নানা পেশার প্রতিযোগী আছেন। তবে শুরু থেকেই আলোচনা–সমালোচনার কেন্দ্রে আছেন যে কজন, তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী নন্দিনী দত্ত। ঝগড়া, সহপ্রতিযোগীকে ফেলে দিয়ে আহত করা থেকে আরেক প্রতিযোগী রাজবীরের সঙ্গে তুমুল প্রেম—সবখানে নন্দিনী। ‘এখানে আকাশ নীল’, ‘বসন্ত বিলাস মেসবাড়ি’, ‘ঝিলিক’, ‘কনে দেখা আলো’র মতো ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর জানা–অজানা নানা গল্প রইল এখানে।
