নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে টিনএজ গল্পের জনপ্রিয় সিরিজ ‘মাই লাইফ উইথ দ্য ওয়াল্টার বয়েজ’–এর তৃতীয় সিজন। যেখানে নিউইয়র্কের গোছানো জীবনে অভ্যস্ত কিশোরী জ্যাকি হাওয়ার্ড দুর্ঘটনায় মা–বাবা ও বোনকে হারিয়ে একা হয়ে পড়ে। তারপর সে বাধ্য হয়ে কলোরাডোর এক গ্রামে মায়ের বান্ধবীর বড় পরিবারের সঙ্গে থাকতে শুরু করে। এই পরিবারে একগাদা ছেলের মধ্যে নারী বলতে শুধুই মায়ের বান্ধবী ক্যাথরিন ওয়াল্টার। নতুন সেই জায়গায় জ্যাকির মানিয়ে নেওয়া, বন্ধুত্ব, প্রেম ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে গল্প এগিয়ে যেতে থাকে। গল্পের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নিকি রদ্রিগেজ (জ্যাকি হাওয়ার্ড) ও নোয়াহ লালন্ডে (কোল ওয়াল্টার)

সূত্র: পিপল, কজমোপলিটন, সেভেনটিন ও দ্য ইকোনমিক টাইমস