বিগ বস বাংলা এগিয়ে চলেছে ফাইনালের দিকে। এখন প্রতিদিনই টান টান উত্তেজনাপূর্ণ। গতকাল ১ নভেম্বর রাতে দাদার দরবারে ঘটল অভাবনীয় এক ঘটনা। শোয়ের অন্যতম শক্ত প্রতিযোগী হিসেবে পরিচিত অভিনেত্রী নন্দিনী দত্ত ঘর থেকে বেরিয়ে গেছেন। আর তাঁর বিদায়ে বাড়িতে একা হয়ে পড়েছেন প্রেমিক রাজবীর দে। বিগ বসের বাড়িতে এসেই রাজবীর–নন্দিনীর প্রেম শুরু হয়, অন্তর্জালে দুষ্টু–মিষ্টি সেই প্রেম নিয়ে সমালোচনাও কম হয়নি। বিশেষ করে তাঁদের যেখানে–সেখানে চুমু খাওয়া দেখে অনেকেই কটূক্তি করেছেন। তবে সেই দর্শকই গতকাল নন্দিনী বাড়ি ছাড়ার আগে রাজবীরের শেষ চুম্বনে আবেগে ভাসলেন, রাজবীরের কান্নায় সংক্রমিত হলেন বাড়ির বাকি সদস্যরাও
