দুর্দান্ত গেমিং পারফরম্যান্স এবং ডিজাইনে সমৃদ্ধ

রিয়েলমির নারজো ৩০

দুর্দান্ত গেমিং পারফরম্যান্স এবং ডিজাইনে সমৃদ্ধ রিয়েলমি নারজো ৩০
দুর্দান্ত গেমিং পারফরম্যান্স এবং ডিজাইনে সমৃদ্ধ রিয়েলমি নারজো ৩০
তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির নারজো সিরিজ সব সময়ই গেমারদের প্রত্যাশা পূরণ করেছে। ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং অভিজ্ঞতা দিতে অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ নারজো সিরিজ অনবদ্য। অপেক্ষার প্রহর শেষে রিয়েলমি আবারও তরুণ গেমারদের চাহিদা মেটাতে বাজারে নিয়ে এসেছে নারজো সিরিজের আরেকটি নতুন স্মার্টফোন।

রিয়েলমি নারজো ৩০ স্মার্টফোন জেড জেনারেশনের তরুণ স্মার্টফোন ব্যবহাকারীদের দেবে অনবদ্য স্মার্টফোন অভিজ্ঞতা। কারণ, এতে আছে দুর্দান্ত গতি ও পারফরম্যান্সের দারুণ সমন্বয়। স্বাভাবিকভাবেই ব্যবহারকারীদের মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এই স্মার্টফোন বাজারের অন্য মোবাইলের চেয়ে আলাদা বা কীভাবে এটি তরুণ গেমারদের প্রত্যাশা পূরণ করবে। বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন: https://cutt.ly/BuyNow_narzo30

দুর্দান্ত পারফরম্যান্স ও সুপার স্মুথ ডিসপ্লে

নারজো ৩০ স্মার্টফোনে আছে মিডিয়াটেক হেলিও জি৯৫ প্রসেসর; যা ব্যবহারকারীদের দেবে দুর্দান্ত পারফরম্যান্স। এমন শক্তিশালী ও হাইলি অপটিমাইজড গেম-ওরিয়েন্টেড প্রসেসরের সাহায্যে তরুণ গেমাররা কল অব ডিউটি, অ্যাসফল্ট ৯-এর মতো যেকোনো হেভি গেম খেলতে পারবেন অনায়াসে। শুধু তাই নয়, ২.০৫ গিগাহার্টজ পর্যন্ত দুটি উচ্চকর্মক্ষমতার কর্টেক্স-এ৭৬ কোর ও ২ গিগাহার্টজ পর্যন্ত ছয়টি উচ্চ দক্ষতার কর্টেক্স-এ৫৫ কোর ব্যবহারকারীদের দেবে চমকপ্রদ গেমিং অনুভূতি। শক্তিশালী প্রসেসরের পাশাপাশি ৯০ হার্টজ ফুল এইডি প্লাস আলট্রা স্মুথ ডিসপ্লের ফলে ব্যবহারকারীরা স্মুথ ও সাবলীলভাবে এ স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।

মোবাইলটির ৬ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে ও ৫৮০ নিটস পর্যন্ত ব্রাইটনেস দেবে অসাধারণ অডিও ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফলে গেমিংয়ের সময় যেকোনো কৌশলী পদক্ষেপ নিতে ব্যবহারকারীরা অনেক স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং স্মুথ অনুভূতি পাবেন। স্ক্রিন কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট ফাংশন থাকার কারণে দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও আপনি চোখের ওপর কোনো চাপ অনুভব করবেন না। ফলে এ কথা বলাই যায় যে এ ফোনের পারফরম্যান্স অসাধারণ এবং এর দুর্দান্ত ডিসপ্লে ব্যবহারকারীদের গেমিং অভিজ্ঞতায় যোগ করবে অন্যতর মাত্রা। ২০ হাজারের নিচে প্রাইস রেঞ্জে জি৯৫ প্রসেসরসমৃদ্ধ বাজারের সেরা গেমিং ফোন রিয়েলমি নারজো ৩০।

ট্রেন্ডি এবং গতিশীল ডিজাইন

রেসিং টেক্সচারের অন্তর্ভুক্তি নারজো ৩০-এর ডিজাইনে অনন্য মাত্রা যোগ করেছে। এর রেস ট্র্যাকের ক্লাসিক ভি আকৃতি লাইনের আদলে তৈরি করা ডিজাইন তরুণ প্রজন্মের গেমারদের দেবে স্টাইলিশ আউটলুক। এটি ডিজাইন করা হয়েছে উন্নত ডুয়েল টেক্সচার স্প্লাইসিং প্রসেস ও নতুন অপটিক্যাল কোটিং প্রযুক্তির সমন্বয়ে। ফলে এই ফোন স্বচ্ছ ভিজ্যুয়াল ইফেক্ট তৈরি করতে সক্ষম। অ্যান্ড্রয়েড ১১ ও রিয়েলমি ইউআই ২.০ সমৃদ্ধ স্মার্টফোনটি ব্যবহারকারীদের দেবে দ্রুত, মসৃণ ও নিরাপদ ব্যবহারের অভিজ্ঞতা। এটি তরুণদের নিজের নান্দনিকতা প্রকাশে বিভিন্ন বিকল্প থেকে চাহিদা ও ইচ্ছেমতো কাস্টমাইজ করার স্বাধীনতা দেবে। এমন চমৎকার দিকগুলোই এ ফোনের ডিজাইনকে ট্রেন্ডি এবং স্টাইলিশ করে তুলেছে।

৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ৩০ ওয়াট ডার্ট চার্জ

শক্তিশালী ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিসমৃদ্ধ নারজো ৩০ স্মার্টফোনে পুরো চার্জিং প্রক্রিয়ার জন্য রয়েছে পাঁচ স্তরের নিরাপত্তা সুরক্ষা। অবিশ্বাস্য মনে হলেও সত্য যে এ স্মার্টফোন স্ট্যান্ডবাই মোডে এক মাসের বেশি স্থায়ী হতে পারে। একবার চার্জ দিয়েই এ ফোনে ১৬ ঘণ্টা স্ট্রিমিং উপভোগ করা যাবে এবং ১১ ঘণ্টা গেম খেলা যাবে।

শুধু তাই নয়, এর শক্তিশালী ৩০ ওয়াট ডার্ট চার্জের মাধ্যমে এ ফোন শতভাগ চার্জ হতে সময় নেয় মাত্র ৬৫ মিনিট এবং ৫০ শতাংশ চার্জ হতে সময় নেয় মাত্র ২৬ মিনিট।
এ ফোনের চমকপ্রদ সুপার পাওয়ার সেভিং মোড ব্যবহার করে মাত্র ৫ শতাংশ ব্যাটারি চার্জ নিয়ে কথা বলা যায় ২.৪ ঘণ্টা অথবা স্ট্যান্ডবাই মোডে রাখা যায় ৪০ ঘণ্টা। এমন সুপারপাওয়ার সেভিং মোড ব্যবহারকারীদের যেকোনো জরুরি ক্ষেত্রে কাজে আসবে। এ ছাড়া ডার্ট চার্জের সাহায্যে গেমিংয়ের সময়ও ফোনটি সহজেই চার্জ দেয়া যায় এবং এ ফোনটি ব্যবহারকারীদের দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ প্রদান করতে সক্ষম।

চমৎকার ফটোগ্রাফিক অভিজ্ঞতার জন্য ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ

নারজো ৩০ স্মার্টফোনে পিক্সেল ফোর-ইন-ওয়ান প্রযুক্তির সমন্বয়ে একটি এফ/১.৮ অ্যাপারচার লেন্সসহ ৪৮ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। নাইট ফিল্টার, সুপার নাইটস্কেপ, প্যানোরামা, পোর্ট্রেট মোড, টাইম ল্যাপস ফটোগ্রাফি, আলট্রা ম্যাক্রো, এআই সিন রিকগনিশন, এআই বিউটি ও ক্রোমা বুস্টের মতো অনেকগুলো চমৎকার ফাংশন রয়েছে এই ক্যামেরা সেটআপে। মোডগুলোর সমন্বয়ে অত্যন্ত সূক্ষ্ম ও স্পষ্ট ছবি তোলা যায়। এ স্মার্টফোন হাতে থাকলে রাতে অথবা দিনে যেকোনো সময়েই দুর্দান্ত স্পষ্ট ছবি তোলা যাবে। সেলফিপ্রেমীদের জন্য এ ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এর এআই বিউটি মোড ও বোকেহ ইফেক্টর সাহায্যে ব্যবহারকারীরা তাদের ত্বকের ধরন ও মুখের আকৃতির বিবেচনায় নিজের মতো করে ছবি তুলতে পারবেন।

এ ছাড়া এ ফোনে আছে ফাস্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুবিধাজনক শেয়ারিং, ডেটা প্রটেকশন ও ১০০–এরও বেশি কাস্টমাইজেবল অপশনের মতো চমকপ্রদ ও দুর্দান্ত সব ফিচার। পাশাপাশি রিয়েলমি দিচ্ছে রিয়েল কোয়ালিটির নিশ্চয়তা। দুর্দান্ত গতি ও পারফরম্যান্সসহ অসাধারণ সব ফিচারের সমন্বয়ে তৈরি রিয়েলমি নারজো ৩০ চ্যাম্পিয়ন গেমারদের জন্য নিঃসন্দেহে অতুলনীয় একটি স্মার্টফোন।

৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজসমৃদ্ধ নারজো ৩০ স্মার্টফোনটি রেসিং সিলভার ও রেসিং ব্লু এ দুটি দুর্দান্ত কালারে বাজারে পাওয়া যাচ্ছে। বর্তমানে এর বাজারমূল্য মাত্র ১৯ হাজার ৯৯০ টাকা।

ছবি: রিয়েলমি