সন্তানসম্ভবা সোনমের স্টাইলিশ লুক, দেখুন ছবিতে

আবারও মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর।
সন্তানসম্ভবা সোনম কাপুর
২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে আসে তাঁর প্রথম সন্তান। এবার তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন।
রাহুল মিশ্রর ডিজাইন করা পোশাকে অভিজাত সোনম। ঐতিহ্যবাহী পোশাকে ফুটে উঠেছে মাতৃত্বের আভা।
আনারকলি কুর্তার সঙ্গে তিনি পরেছেন ধুতি স্টাইলের বটম। গয়নাটাও নজরকাড়া।
ফ্যাশনের জন্য সোনম কাপুর আলোচিত আগে থেকেই। কদিন আগে পরেছিলেন সাদা-কালো অ্যাবস্ট্রাক্ট প্রিন্টের হাই-নেক ব্লাউজ, সঙ্গে কালো মিডি স্কার্ট।
ধূসর ওভারকোটে দারুণ মানিয়েছে সোনমকে।
ইনস্টাগ্রামে এই পোস্টের মাধ্যমেই মাতৃত্বের জানান দিয়েছিলেন সোনম কাপুর।
হট পিংক স্কার্ট স্যুটে প্রথমবার চোখে পড়ে সোনমের বেবি বাম্প। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছিলেন—‘মাদার’।