শ্যামনগরের হরিপুর সুন্দরবন ক্লাব ক্রিকেট টুর্নামেন্টে ইয়াসিন অরিয়র দুই উইকেটে চিংড়িখালী ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ১২ এপ্রিল হরিপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।টসে জিতে চিংড়িখালী ক্রিকেট একাদশ নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০২ রান করে। জবাবে ইয়াসিন অরিয়র ১৮ দশমিক এক ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রান করে। ম্যাচ পরিচালনা করেন ইসমাইল হোসেন ও আবদুল করিম। পুরস্কার বিতরণ করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সামছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইলিয়াছ হোসেন ও আবদুল ওয়াদুদ গাজী।