কলকাতায়ও শোক দিবস পালিত

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ বুধবার কলকাতায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকালে উপ-হাইকমিশন চত্বরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।এরপর জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-হাইকমিশনার আবিদা ইসলাম।এদিন বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলে বঙ্গবন্ধুর স্মৃতিকক্ষে তাঁর আবক্ষমূর্তিতে মাল্যদান করেন কলকাতার বিশিষ্টজনেরা। ২৭ আগস্ট কলকাতার বাংলা একাডেমী মিলনায়তনে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন এক আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় সদ্য প্রকাশিত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’র ওপর আলোচনা করবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।