প্রতিটি ডেলিভারির আগে বলে চুমু খান শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা। শচীন টেন্ডুলকার প্রথমে বাঁ পায়ে প্যাড পরেন, তাঁরও আগে স্যার জ্যাক হবস মেনেছেন এই সংস্কার। ফিল্ডিংয়ের সময় পকেটে একটা লাল রুমাল রাখতেন মহিন্দর অমরনাথ। ব্যাটিংয়ের সময় সর্বক্ষণ কাছে গুরুজির ছবি রাখতেন সৌরভ গাঙ্গুলী। ব্যাট করতে নামার আগে উচ্চ স্বরে গান শোনেন মাইকেল ক্লার্ক। টেস্টের কোনো ইনিংসে অপরাজিত থাকা অবস্থায় সেদিন কোনো সাক্ষাত্কার দিতেন না মাইক আথারটন। গার্ড নেওয়ার সময় সুনীল গাভাস্কার সব সময় আগে ব্যাটটা রাখতেন, এরপর ডান পা নিতেন জায়গামতো। ব্যাটিংয়ের সময় মাঝেমধ্যেই ব্যাটে চুমু খান মাহেলা জয়াবর্ধনে। কালো রঙের একটা তাবিজ সার্বক্ষণিক সঙ্গী ছিল মোহাম্মদ আজহারউদ্দিনের। মাঠে ঢোকার সময় ডান পা আগে দিতে ভোলেন না রাহুল দ্রাবিড়।