বাংলাদেশ শিল্পকলা একাডেমী আজ থেকে একাডেমীর জাতীয় চিত্রশালায় শিল্পী এমদাদুল হক মো. মতলুব আলীর ‘বন্ধনহীন হূদয়নদীর গান’ শীর্ষক ১০ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনীর আয়োজন করছে।শুক্রবার বিকেল পাঁচটায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন তথ্য মন্ত্রণালয় ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। প্রদর্শনী চলবে আগামী ৮ এপ্রিল পর্যন্ত।