নতুন উপন্যাস নিয়ে আসছেন আসিফ নজরুল

আসিফ নজরুল। ছবি: অন্য আলো
আসিফ নজরুল। ছবি: অন্য আলো

আসিফ নজরুল এবার নতুন উপন্যাস নিয়ে হাজির হচ্ছেন পাঠকের সামনে। দোষ নামে এই উপন্যাসের কেন্দ্রে রয়েছেন ধর্ষণের স্বীকার হওয়া এক মেয়ে। এখানে নিপীড়ন–পরবর্তীকালে সমাজে নারীরা যেসব প্রতিবন্ধকতার মুখোমুখি হয়, তা দারুণভাবে প্রতিভাত হয়েছে।

প্রথমা প্রকাশন থেকে অচিরেই বইটি প্রকাশিত হবে বলে জানা গেছে। অসিফ নজরুল বলেন, ‘আসলে উপন্যাসটি আমি লিখেছি ধীরে ধীরে, দেড় বছর ধরে। দুই বছর পর আবার আমার উপন্যাস প্রকাশিত হচ্ছে।’ উপন্যাসের প্রেক্ষাপট নিয়ে লেখক বলেন, ‘ধর্ষণের পর সামাজিক এবং পারিবারিক ক্ষেত্রে একজন মেয়ে, কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যায়, বাস্তব ক্ষেত্র থেকে জানার চেষ্টা করে তা আমি এখানে কাহিনির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি।’
গ্রন্থনা: অন্যআলো ডেস্ক