বিস্ফোরণে আহত হন নারী ও শিশুরাও। তারা চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে আসেন।
বিস্ফোরণে আহত হন নারী ও শিশুরাও। তারা চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে আসেন।

কাবুলে বোমা বিস্ফোরণ

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬০ জন নিহত ও ১৪০ জনের বেশি আহত হয়েছেন। স্বেচ্ছাসেবীরা হতাহতদের হাসপাতালে নিয়ে যায়। এ সময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

স্বেচ্ছাসেবীরা আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসার সময় একটি হাসপাতালের সামনে গাড়িতে তালেবান যোদ্ধাদের অবস্থান।
আহত একজনকে স্ট্রেচারে করে হাসপাতালের ভেতরে নিয়ে যাচ্ছেন হাসপাতালের কর্মীরা।
বিস্ফোরণের পর গাড়িতে করে আহত একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
বিস্ফোরণে আহত হন নারী ও শিশুরাও। তারা চিকিৎসা নিতে হাসপাতালে ছুটে আসেন।
স্বেচ্ছাসেবীরা আহত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের কর্মী ও স্বেচ্ছাসেবীরা তাঁদের গাড়ি থেকে নামাচ্ছেন।
আহত ব্যক্তিদের একের পর এক নিয়ে আসা হয় হাসপাতালে।
স্বেচ্ছাসেবী ও হাসপাতালের কর্মীরা বিস্ফোরণে নিহতদের পিকআপ থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন।
আহত এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।