১৮ মাস বন্ধ থাকার পর আজ সোমবার দেশের মেডিকেল কলেজ হাসপাতালগুলোয় ক্লাস শুরু হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে দেখা যায়, ক্লাস শুরুর বেশ আগেই শিক্ষার্থীরা চলে এসেছেন। কারও জন্য প্রথমবার এই প্রাঙ্গণে পা দেওয়া। আবার কারও হয়তো পুরোনো স্মৃতিতে ফিরে যাওয়া।