হাওরে ঢুকছে ঢলের পানি

উজানের পাহাড়ি ঢল বা অকাল বন্যা হাওর এলাকার ফসলের বড় শত্রু। সুনামগঞ্জের হাওরে দুই দফা উজান থেকে নামা পাহাড়ি ঢলে চরম ঝুঁকিতে পড়েছে সব হাওর এলাকার বোরো ধান। ইতিমধ্যে বেশ কয়েকটি হাওরে বাঁধ ভেঙে ও বাঁধ উপচে ফসলহানি হয়েছে। হাওরে এখন একদিকে চলছে বাঁধ রক্ষার লড়াই, অন্যদিকে ফসল তোলার প্রাণপণ চেষ্টা। অনেক কৃষক আতঙ্কে আধা পাকা ধানই কেটে তুলছেন।  সুনামগঞ্জের বিভিন্ন হাওর ঘুরে ছবিগুলো তোলা।

টাঙ্গুয়ার হাওরের ঢলের পানি উপচে ঢুকছে পাশের কাউজানি হাওরে
টাঙ্গুয়ার হাওরের ঢলের পানি উপচে ঢুকছে পাশের কাউজানি হাওরে
কাউজানি হাওরে ঢুকছে ঢলের পানি
ঢলের পানি ঠেকাতে দেওয়া হচ্ছে বালির বস্তা ও বাঁশ। কাউজানি হাওর
ঢলের পানির স্রোত রোধে গ্রামবাসীর চেষ্টা। কাউজানি হাওর
ঢলের পানিতে ধান ডুবে যাওয়ার আগে ধান কেটে নিয়ে যচ্ছে কৃষক। কাউজানি হাওর
টাঙ্গুয়ার হাওর পাহাড়ি ঢলের পানিতে টইটম্বুর। হাওরপাড়ের উঁচু স্থান উপচে সেই পানি ঢুকতে শুরু করেছে পাশের নয়াহাল হাওরে। বস্তা ফেলে পানি ঠেকানোর চেষ্টা চলছে
টাঙ্গুয়ার হাওরের বাঘমার এলাকা ফসল রক্ষা বাঁধ
টাঙ্গুয়ার হাওরের বাঘমার এলাকা ফসল রক্ষা বাঁধ ভেঙে প্রবেশ করছে পানি