শিক্ষক হত্যা ও লাঞ্ছনায় জড়িত ব্যক্তিদের বিচার দাবি
প্রথম আলো ডেস্ক
নড়াইলের মির্জাপুর ইউনাইটেড কলেজের শিক্ষক লাঞ্ছনায় জড়িতদের বিচার ও সাভারে কলেজশিক্ষক হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের মানববন্ধন। কারমাইকেল কলেজ চত্বর, রংপুর, ৩০ জুনকলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে অপদস্থ করার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আশুগঞ্জ ফিরোজ মিয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া
বিজ্ঞাপন
শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়
বিজ্ঞাপন
সাভারের আশুলিয়ার হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও দায়ী ছাত্রকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন। গেন্ডা, সাভারসাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর, রাজশাহী বিশ্ববিদ্যালয়কলেজশিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করাসহ বিভিন্ন স্থানে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বকবিশিস) বরিশাল জেলা। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল নগরশিক্ষক হত্যা ও নির্যাতন বন্ধ এবং জড়িতদের শাস্তি দাবিতে মানববন্ধন-সমাবেশে পটুয়াখালীর শিক্ষকেরা। প্রেসক্লাব চত্বর, পটুয়াখালীশিক্ষক হত্যা ও অধ্যক্ষ নিগ্রহের প্রতিবাদে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ, মানিকগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভাষাশহীদ রফিক চত্বর, মানিকগঞ্জকলেজ অধ্যক্ষ স্বপন বিশ্বাসকে নিগ্রহ ও কলেজশিক্ষক উৎপল সরকারকে হত্যাসহ সারাদেশে শিক্ষাক্ষেত্রে সৃষ্ট নৈরাজ্যের প্রতিবাদে যশোর শহরে মানববন্ধন করে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদশিক্ষককে হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা। চৌমোহনা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার