হ্যাচারির হাউজের পানি কমিয়ে টেংরা মাছ ধরা হচ্ছে। প্রতিটি মাছের ওজন ৮ থেকে ১০ গ্রাম। এসব মাছ থেকে প্রথমে মা মাছ আলাদা করতে হয়। এরপর কৃত্রিম হরমোন ইনজেকশন দিয়ে মাছগুলো আলাদা রাখার তিন থেকে চার দিনের মধ্যে ডিম ছাড়ে। মা মাছের ছাড়া ডিমগুলো ধীরে ধীরে রেনুতে পরিণত হয়। বগুড়ার জগন্নাথপুর গ্রামের একটি হ্যাচারিতে টেংরা মাছের কৃত্রিম প্রজনন নিয়ে আজকের ছবির গল্প।
